Monday, 29 February 2016

স্কুল -নস্টালজিয়া

স্কুলের গন্ডি পেরিয়ে গেলেও মনের মধ্যে সবসময় কেমন যেন আনচান করে স্কুলের জন্য | প্রথম কত কিছুই না সাক্ষী হয় স্কুলের জীবন | টুকলি করতে গিয়ে ধরা পরে যাওয়া কিংবা শিক্ষকদের নিয়ে মজার নাম বানানো , তাদের নকল করা থেকে শুরু করে প্রথম ব্যর্থ প্রেম , বন্ধুদের সাথে বোকাবোকা ঝগড়া আর পরে দুই বন্ধু কাঁদতে কাঁদতে একসাথে টিফিন খাওয়া  এই অভিজ্ঞতা গুলি  স্কুল জীবন কে মনের গভীরে সংরক্ষণ করে রাখে |জীবনের চরম ব্যস্ততায় যখন হাঁপিয়ে পড়েন ,চিন্তায় জর্জরিত হয়ে যান তখন স্কুল জীবনের এক মুহূর্তই বোধহয় যথেষ্ট হয় ঠোঁটের কোণে হাসি ফোটাতে | স্কুল জীবনের শেষ দিনে আবেগের জলে একে অপরকে জড়িয়ে ধরা ,সকলের মুখ থেকে তিন সত্য বলিয়ে নেওয়া যে সকলে সকলের সাথে যোগাযোগ রাখবে | কিন্তু হায় রে আমাদের পোড়াকপাল , জীবনের কঠিন বাস্তবের মাটি সকল কে দূরে ,বহু দূরে নিয়ে চলে যায় ,থেকে যায় কেবল কিছু স্মৃতি আর নাম | তারপর হয়তো পরিবারের সাথে রাস্তায় চলতে গিয়ে দেখা হয় পুরানো বন্ধুর সাথে ,এক মুহূর্তে সবকিছু ভুলে গিয়ে মনে পড়ে যায় সেই দিন গুলি | আবার বাস্তবতায় ফিরে আসেন সন্তান বা পরিবারের মানুষের ডাকে আর আপনি এগোতে থাকেন এই বলে “আজ আসি রে ,অন্য একদিন কথা হবে | আজ একটু ব্যস্ত” অন্য আরেকদিন দেখা হয়তো হবে না ,হয়তো এভাবেই অতিবাহিত হয়ে যাবে পুরো জীবনটা | স্কুলের জীবনের যে রস তা বোধহয় আর পুনরাবৃত্তি হয়না | তাই স্কুলের জীবন আবার মনে করতে ,উপভোগ করতে বারে বারে ফিরতে হ “পুনর্মিলন(রি-ইউনিয়ন)” এ |

No comments:

Post a Comment