Tuesday, 2 February 2016

'রিফিউজি' নয় বরং মানুষ হয়ে মানুষের পাশে ...

'রিফিউজি' মানুষদের পাশে দাঁড়ানো:-
বিশ্বজুড়ে এক অস্থির পরিস্থিতি,অবশ্য ক্ষমতাধারী মানুষ, বিভিন্ন দেশের প্রতিনিধি এই অরাজকতা সৃষ্টির মূলে রয়েছে৷ যার দরুন লক্ষ লক্ষ মানুষ গৃহ হারা,সর্বস্বান্ত ,মৃত প্রায়৷ দিকে দিকে রক্তের নদী প্রবাহমান ,সদ্যজাত শিশু থেকে বয়স্ক সমস্ত  মানুষের রক্তে লাল হয়েছে উঠেছে স্থানগুলি৷ মানুষ ভীত,অত্যাচারিত,লাঞ্ছিত এমন অবস্থায়ও তারা পরস্পরের পাশে না দাঁড়িয়ে ধর্মের বিভেদ এবং ধর্মের রীতি পূরনে সর্বদা ব্যস্ত৷ পুরো পৃথিবীটাই একটা দেশ হওয়ার কথা ছিল,মানুষে মানুষে বিভেদ নয় বরং ভালোবাসার সম্পর্ক স্থাপনের কথা সংকল্প হওয়া উচিত ছিল,কিন্তু বিত্তশালী ক্ষমতাবান রা তাদের স্বার্থে দুনিয়া টাকে খন্ড খন্ড করে ভেঙে দিয়েছে৷ তার পর সমস্ত স্থানে ভাঙন ধরিয়েছে ধর্ম,জাত,বর্ন৷ 'রিফিউজি' শব্দটি নির্দ্ধিধায় অনেকে ব্যবহার করেন কিন্তু শব্দটির অন্তর্নিহিত অর্থ অত্যন্ত বেদনাদায়ক৷ নিজের প্রিয়জন বিয়োগ উপরন্তু বাধ্য হয়ে ঘর ত্যাগ করে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পরা কোনো মতেই রোমাঞ্চকর হতে পারেনা৷এতগুলি মানুষের পাশে দাঁড়াতে অস্বীকার করাটা শুধুমাত্র ন্যাক্করজনক ই নয় বরং অমানবিকও বটে৷ রাজনৈতিক মানুষগুলি বিভিন্ন খাতের  টাকা কল্যানের নামে নিজের পকেটে পুরতে দ্বিধাবোধ করেন না অথচ কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের অত্যন্ত মাথা ব্যাথা হয়৷ বছর বছর হজের নামে বড়ো অঙ্কের টাকা খরচ করেন অনেকে কিন্তু রাস্তায় মৃতপ্রায় না খেতে পাওয়া শিশু কে দেখে তাদের মন কেঁপে ওঠেনা৷ আল্লাহ এর নামে হজের টাকা,মন্দিরের রোজ নষ্ট হওয়া লিটার লিটার দুধ দিয়ে নিরুপায় সর্বহারা মানুষদের পাশে  সবাই দাঁড়াতো তাহলে আল্লাহ বা ভগবান যদি থাকেন বেশী খুশি হতেন৷ ধুঁকতে থেকেও ধর্মের নামে প্রয়োজনীয় সামগ্রী নষ্ট করাটা  প্রতিনিয়ত স্বাভাবিক হয়ে উঠছে কিন্তু মানবিকতার খাতিরে মানুষের পাশে দাঁড়ানোর নূন্যতম মানসিকতা নষ্ট হয়ে চলেছে৷ প্রতিমূহুর্তে মসজিদ,মন্দির,চার্চ এর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা নিষ্প্রয়োজন,যিনি সর্বশক্তিমান তিনি কী থাকার জন্য একটি  ঘর বানিয়ে নিতে পারেন না ? মানবিকতা দিনের পর দিনে সলিল সমাধি হচ্ছে  তাই বাস্তুহারাদের জন্য   ১০ লক্ষ ঠান্ডা বাতাসনূকুল ঘরের   ব্যবস্থা থাকলেও সৌদি সরকার মানুষ হত্যার মজা রসিয়ে রসিয়ে দেখছে৷ যে ধর্ম,আল্লাহ/গড/ঈশ্বর মানুষ কে অমানুষ করে তোলে সেই ধর্ম বা উপরিওয়ালার উপর কারোরই বিশ্বাস করা উচিত নয়৷যে ধর্ম প্রকৃত পথ নয় বরং অন্ধকারের পথে পরিচালনা করে তা যে মানবিকতাককে অন্ধ করে দেবে, কালের নিয়মে সেটি স্পষ্ট হবে৷

No comments:

Post a Comment