Monday, 1 February 2016

অচেনা মানুষের কাছ থেকে লজেন্স নেওয়ার মানা ,আবার তার হাতেই মেয়েকে তুলে দেওয়াই কি সন্তানকে ভালো রাখা !

-একি ! এটা কে দিয়েছে ?
-লই কাকুটি ..
-কতবার বলেছি না অজানা কেও কিছু দিলে নেবে না ,খারাপ কিছু দিতে পারে ,চুরি করে নিয়ে যেতে পারে তোমায়৷তখন কি হবে ?
- ও ,ওলা বুলি খালাপ লোক হয় ?
-হ্যাঁ সোনা ,অচেনা মানুষ রা ভালো হয় না৷
...........................................................
- এই  দেখতো এই ছেলেটার ফটো টা ,কেমন দেখতে ?
-কিরে তোর মেয়ের আজকাল কার দিনে এরেঞ্জ ম্যারেজ ? নিজের পছন্দ মতো মানুষ কে খুজে নিতে পারে৷
-না বাবা ,আমি আমার মেয়ের ভাল যায়গায় বিয়ে দেব৷
-তা পরিচয় থাকলে ,প্রেম করলে ,খারাপ কি ?
-না না ,অজানা লোক ই ভালো ,অনেক সুবিধা হয় ,তুই এর কি বুঝবি রে ,ছাড়৷
-ছোট বেলায় মেয়ে কে শেখালি অচেনা মানুষের সাথে কথা বলতে না আর এখন তুই কি করছিস ?
-বড্ড কথা বলছিস৷ প্রেম করে বিয়ে করলে সুখে থাকে না কেও৷
-নিজে এরেঞ্জ ম্যারেজ করে সুখী আছিস ! আর আমায় বলছিস আমি বেশী কথা বলছি ?

No comments:

Post a Comment