Tuesday, 2 February 2016

পোশাকের রং দিয়ে লিঙ্গ বিচার আধুনিকতার নয় বরং অপরিপক্ক মানসিকতার পরিচয় দেয় .. গোলাপি ,হলুদ রং মেয়েদের এবং কালো ,নীল রং ছেলেদের এ ভাবনার উর্ধে গিয়ে সমস্ত রং সকলের হোক ..

সমাজের নানা সমষ্যা পরিবেশের বিস্তৃত ক্ষেত্রে নানা ভাবে অবদান রাখে কোনো ক্ষেত্রে তা ভালোর পথ বিকাশ করে কোনো কিছু আবার খারাপের পথ কে আরও অঙ্গীকার বদ্ধ করে তোলে৷ তবে আমরা যারা বদ্ধ পরিসর গুলিকে উন্মুক্ত করতে প্রস্তুত  ও বিষয় টি নিয়ে সচেতনার কথা বলি তারাও নানা কাজের মধ্যে অসচেতনার বীজ বপন করে থাকি বিভিন্নভাবে৷প্রসঙ্গত,আমি বরাবরই রঙিন জামা প্যান্ট পরতে পছন্দ করি যার দরুন হলুদ লাল রঙ গুলি আমায় বিশেষভাবে টানে৷ মূলত আমি এমন একজন যাকে 'ফ্রেশ মাইন্ড' হিসেবে ধরা যেতে পারে কারন কোনো রকম রাজনীতি বা বিভিন্ন সমষ্যামূলক কাজে ছিলাম না সুতরাং কোনোরুপ 'হ্যাল'  নেই ,তাই পরার বিষয়ে পছন্দ কেই বেশী গুরুত্ব দিয়ে এসেছিলাম বরাবরই৷ সচেতনার চোখ না ফোটার জন্য কোনোদিনও মনে হয়নি লাল,হলুদ,গোলাপী প্যান্ট পরা, মানুষের ঠোঁটের কোনে হাসি ফোটায়৷ প্রথম একটি পরিস্থিতির সম্মুখীন হই যখন কাকা প্রশ্ন করে লাল,টাইট প্যান্ট পরেছিস কেন! বক্তব্যটি আমার কাছে অস্পষ্ট ঠেকেছিল ,তাই স্বভাববশত কারনও জানতে চেয়েছিলাম৷ কাকা বলেছিল ওরকম রঙের প্যান্ট মেয়েরা পরে৷ তার পরও আমার মধ্যে মেয়েদের রঙ,ছেলেদের রঙ আলাদা এমন কোনো তত্ত্ব স্থান পাইনি তবে পরবর্তীকালে যখন লিঙ্গবৈষম্যমূলক পদক্ষেপে ও রাজনৈতিক প্রেক্ষাপটে পা রাখতে শুরু করি তখন পুরুষ এবং নারীদের রঙের পছন্দ আলাদা অর্থাৎ গোলাপী ,টকটকে লাল প্যান্ট শুধুমাত্র মেয়েরা  ও নীল জিন্স ছেলেরাই পরতে পারে  সেই  ভাবনা আমার মনের মধ্যে দৃঢ় ভাবে স্থান পেতে থাকে৷ উদাহরনস্বরুপ আমাকে অনেকেই বলে কিরে এরকম প্যান্ট কেন পরেছিস! ভাই মেয়েদের মতো প্যান্ট কোথা থেকে যে পাস! এরকম মন্তব্য আমার মধ্যেও একরকম বিষমতা প্রবেশ করিয়ে দিয়েছে যার দরুন আমার ইচ্ছা থাকা সত্ত্বেও ওই রঙিন প্যান্টগুলি পরতে পারিনা৷ আমরা লিঙ্গবৈষম্য এর বিরুদ্ধে সচেতনার কথা বলছি কিন্তু কোথায়ও গিয়ে আমরা আমাদের সীমাবদ্ধতাকেও তুলে ধরছি৷
সাধারনত একটি ছেলে কে 'মেয়েলি রঙের' পোশাক পড়তে দেখিনা তাই কেও সেরকম রঙের পোশাক পড়লে চোখে অস্বাভাবিক লাগে তার ফলপ্রসূত যদি কারও মধ্যে লিঙ্গসম্বন্ধীয় বিষম আচরন করা হয় তখন সেটি শুধুমাত্র তাকে নয় বরং সমস্ত লিঙ্গ তথা বিশেষত 'প্রান্তিক' লিঙ্গের মানুষদেরও মস্করা করে৷ আজ একটি স্থানে গিয়েছিলাম যেখানে হাওয়ার জন্য পথে পায়চারী করছিলাম ,সামনে দিয়ে দুজন মহিলা আসছিলেন ,আমার লাল প্যান্ট দেখে একজন আরেকজন কে মন্তব্য করলেন 'মেয়ে৷' কিছুক্ষন পরেরই ঘটনা আরও দুজন আসছিলেন তাদের মধ্যে একজন প্রথমে আমার  লালপ্যান্ট টি দেখলেন তার পর সন্দেহের চোখে কিছুক্ষন আমার বুকের উপর চোখ বোলালেন বোধহয় 'ফোলা' কিছু খোঁজার চেষ্টা করছিলেন তাতে উনি অন্তত একটি সিধান্তে উপনীত হতে পারতেন৷ কোনো রঙ যে কোনো  লিঙ্গের প্রতীকি হতে পারে তা মানতেই পারছিলাম না! | কি করে রঙ লিঙ্গ চিহ্নিত করতে পারে ! তারা না হয় মুক্তমনা পরিবেশ পাননি তবে যে পরিসর টি সচেতন বলতে জানি সেরকম পরিসরে এরকম মানসিকতার দৃষ্টান্ত  আমাদের ভাবায় আসলে আমরা কতটা সচেতন!  যে সাম্যটি আমি অঞ্জতাবশত বহন করছিলাম এখন তার পরিবর্তে বিপরীতমুখী ধারনা বহন করছি যা লিঙ্গসাম্যেরও বিপরীত৷ লিঙ্গবৈষম্য নিরাময়ে অবশ্যই সামাজিক ভাবনাগুলি জানা প্রয়োজন কিন্তু সেটি না হয়ে  সমষ্যাটি বাস্তবক্ষেত্রে  যখন  বপন করে ফেলি তখন সাম্য থেকে  অনেকটা পিছিয়ে পড়ি৷ যে বিষমতা এই সমাজের সৃষ্টি তার ধ্বজা না ভেঙে পরোক্ষভাবে আমরা তারই প্রতিষ্ঠা করে চলেছি প্রতিনিয়ত৷

No comments:

Post a Comment