আমাদের সমাজে কেও যদি বলে তার কোনো পরিচিত সমকামী তাহলে সবাই রে রে করে উঠবে কিন্তু যখন কারন জিজ্ঞেস করা হবে তখন তোতলাবে। যাইহোক এটা কেবল কোনো সমকামীদের নিয়ে সিরিজ নয় এটা এমন একটা সিরিজ যেটা ভীষন প্রাক্টিক্যাল আর প্রত্যেকের পারসপেকটিভ ভিউ তুলে ধরেছে। ভিউ তুলে ধরেছে মানে সেটাকে জাস্টিফাই করে দিয়েছে সেটা নয়, যেটা ওয়েল প্ল্যানড, ঠান্ডা মাথায় করা হয় তখন তার জাস্টিফিকেশন থাকেনা। কিন্তু কেনো মানুষ ওরকম করে, তার বিল্ড আপ, সোসিও-ইকোনম্যিক্যাল এসপেক্ট কতটা তাকে ওটা করতে বাধ্য করে, তা তুলে ধরেছে।
প্রথমত এটায় একাধিক গল্প রয়েছে আর একাধিক ইস্যু তুলে ধরেছে, এবার আমরা তো ইস্যু গুলো জানিই তাহলে এস্পেশ্যালিটি কী?
কোনো একটা পার্টিকুলার সিনেমা কিংবা সিরিজ এতগুলো ব্যাপার একসঙ্গে প্যারালালি আর টু দ্যি পয়েন্ট তুলে ধরেছে বা পেরেছে এরম মাথায় আসছেনা।
এবার কেও যদি বলে মানুষ ভুল করে কারন মানুষ বলেই তা বলে ক্ষমা করা যায়না কিংবা আমি যদি Adil( Tara's Husband) এর জায়গায় থাকি (বা ভায়েস ভার্সা-তারার জয়গায়) তাহলে কি করবো? এইসব আলোচনা সাপেক্ষ তবে আমি মনে করি মুখে সরি বলে বা চাপে সরি বলে কিছু হয়না। যখন মন থেকে অনুশোচনা হবে আর সেটা একদিন না একদিন হবেই তখন সে শাপমুক্ত হয় যদিও তাকে ক্ষমা করলেও নিজের পাপবোধ কখনই যাবেনা। আর আমার এই কথা গুলো তখনই বুঝতে পারবে যখন কেও সিরিজটা দেখবে। আমি দুটো বিষয়ে আপাতত বললাম ঘটনাগুলো উল্লেখ না করে।
এখানে কিভাবে একজন সত্যি পোগ্রেসিভ ছেলে তার প্রেমিকার অতীত কে ইগনোর করে তাকে একসেপ্ট করে, কিভাবে অল্প বয়সি মেয়েরা যারা ফ্যান্টাসি করে কিন্তু ইমোশনে সত্যি ভালোবেসে ফেলে, লাভ বিওন্ড এজ এবং তাদের সন্তানদের মাইন্ড চেনজিং, সমকামীদের সাপ্রেসড থাকা, হিউম্যানিটি বিওন্ড বিজনেস, রাষ্ট্রর শোষন, "সো কলড্" পোগ্রেসিভ ফ্যামিলি, "সো কলড্" পোগ্রেসিভ মহিলা যিনি পাইলট আর ফেমিনিস্ট কিন্তু তারই বিয়েতে মোলেস্টেড হওয়া মেয়েকে টাকা দিয়ে মুখ বন্ধ করানো, ছেলের সমষ্যার কারনে আনসাকসেসফুল বিয়ের পর বৌয়ের নামে দোষ চাপানো, লোকে কি বলবে তার ভয়ে নপুংসপক স্বামীকে বাধ্য হয়ে গ্রহন করা এবং পলিটিক্যাল লিডারের আসল মুখ( যেমন হয় আরকি) খসে পরা এতো ভালো দেখেয়িছে যেটা আমরা কেও ইগনোর করতে পারবোনা সে যতই এই ইস্যু গুলো আমরা জেনে থাকিনা কেনো। আসলে সমাজের অন্তঃসারশূন্য অবস্থাটা এক্সরে করে দেখিয়ে দিয়েছে।
আগেই বলেছি সমাজের কারনে মানুষ কিছু করলেও সেটা জাস্টিফাইড নয় কিন্তু যে মানসিকতা থেকে সেটা হয় আর তার ডিলেমা, তা ইগনোর করা যায়না। কোনো মানুষের বড়ো/উপরের ওঠার ইচ্ছার জন্য যেমন বাজে ঘটনা মানা যায়না তেমনি তার সেরম হতে চাওয়ার সামাজিক কারনও ইগনোরড হয়না।
ভালো খারাপ এখানে আপেক্ষিক যেটা আমাদের সকলের সাথে জড়িত। একটা অত্যন্ত ভালো মহিলা কিন্তু ওপরে ওঠার জন্য গোল্ডডিগার, এক একজনের কাছে এক এক রকম।
এই ধরনের কনসেপ্ট, সিরিজ হিসেবে আমার পছন্দের নয় কিন্তু এই সিরিজটা ভালো।
প্রত্যেকে অভিনয় দারুণ করেছে একমাত্র জাসপ্রীত এর রোলটা যে করেছে সে বাদে। তারার অভিনয় যিনি করেছেন তিনি জাস্ট অসাধারন, পিওর ক্লাস অভিনয় করেছেন। পারফেক্ট। কালকিকে আমার কোনো কালেই ভালোলাগেনা কেনো জানিনা আর করনের চরিত্রটা ন্যাচারাল মনে হয়েছে। করন কে কোথাও গিয়ে অনিচ্ছাকৃত পার্ভার্ট দেখিয়ে ফেলা হয়েছে, আমার তাই মনে হলো যতই তার দুঃখ থাকুক বা জাস্টিফিকেশন কিংবা মিউচুয়াল কনসেন্ট থাকুক। কবীর এর রোলটা আমার কাছে সবচেয়ে প্রিয় আসলে তার কারন কবীরের দেখার ভঙ্গিটা।
ডালিপ তাহিলের মতো হেবি ওয়েট ক্যারেক্টরর, আদিলের বাবা হিসেবে দেখানো কোনো দরকার ছিলোনা, কম নামওয়ালা কেও হলে আমার মনে হয় ওই রোলটা বেশি ভালো হতো যদিও উনি অভিনয় ভালোই করেছেন।
যারা জেন্ডার ইক্যুয়ালিটি, ফেমিনিজম, সামাজিক সমষ্যাগুলি নিয়ে কাজ করে তাদের জন্য মাস্ট ওয়াচতো বটেই, টিনেজার এবং সকলেরই দেখা উচিত আর শেখা উচিত।
Season 1 consists 9 episodes and each episode runs approximately 50 minutes.
No comments:
Post a Comment