বর্তমান পরিস্থিতিতে সারা দুনিয়া জুড়ে যেরকম অবস্থা কোরোনা ভাইরাসের জন্য ঠিক সেরকমই প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটা।
ঠিক কিভাবে ছড়িয়েছে এই রোগ বিশ্ব জুড়ে, তার ভয়াবহতা, মানুষের মধ্যে ত্রাস এবং আরো ভয়ঙ্কর পরিস্থিতি যখন হয় তখন খাওয়ারের জন্য মানুষ মানুষকে আক্রমণ, অরাজকতা ইত্যাদি তুলে ধরেছে।
তবে এই সিনেমাটা অত্যন্ত মাথা ভারী সিনেমা মানে নামজাদা অভিনেতাদের এই সিনেমায় নেওয়া তো হয়েছে কিন্তু বেশিরভাগ চরিত্র জাস্টিফায়েড হয়নি।
সিনেমার ওরিয়েন্টেশন সিরিয়াস হলেও কখনও তা করে উঠতে পারিনি বরং অত্যন্ত ক্যাজুয়াল আর স্লো-বোরিং সিনেমা হয়েছে।
অনেককিছু দেখাতে গিয়ে কোনো কিছুই ঠিক দেখাতে পারিনি আবার দরকারি অনেক বিষয় দেখায় নি। ফ্রিকশন ধরে নিয়ে মেনে নিলাম যে বিজ্ঞান বিষয়ক ব্যাপার গুলো দেখানো প্রয়োজন মনে করেননি নির্মাতারা তবুও কিছু বিশেষ মুহুর্তের কথা ভাবতেই পারতেন।
একটা বিষয় ভালো লেগেছে আর সেটা হলো টিকাকরনের তারিখ ঠিক করার বিষয়টা, পদ্ধতিটি ঠিক না ভুল আলোচ্য হলেও ভীষন রিয়েলেস্টিক লেগেছে।
কোইনসিডেন্টলি এই সিনেমায় যে ভাইরাসটা মহামারীর আকার নিয়েছে সেটার অরিজিন ছিলো বাদুড়।
ভালো হয়তো লাগবেনা তবে এই পরিস্থিতিতে শিক্ষনীয় এবং দেখা যেতে পারে।
No comments:
Post a Comment