Netflix এরতো বটেই বরং যতো ওয়েভসিরিজ আছে তাদের মধ্য যদি একটা Genre বানানো হয় TIME TRAVEL-PARADOX-DRAMA-MIND TWISTER-SCIENCE FICTION-CONFUSION-MUSIC এইগুলো নিয়ে তাহলে আজ অবধি হওয়া বেস্ট সিরিজ এটা, অন্তত আমার দেখা। হ্যাঁ ইনক্লুডিং সিনেমাও আর আমার Predestination দেখা। যদিও সিনেমার সঙ্গে ওয়েভ সিরিজের তুলনা চলেনা কখনই তাও যদি কেও তুলনা করে তাই বলে রাখলাম।
যারা অনন্ত ১০ টা ট্যুইস্টফুল ওয়েভসিরিজ দেখেছিস তারা এখন যা যা দেখছিস সেসব বন্ধ করে DARK দেখ। ১০ টা একটা নাম্বার মাত্র আমার বক্তব্য ওয়েভ সিরিজ দেখার ম্যাচুরিটিটা হলেই এটা দেখা যেতে পারে। এবার কেও বলতে পারে সেটা কিরকম ! এর আবার ম্যাচুরিটি কিসের ! কেনো বললাম সেটা সিরিজটা দেখলেই বোঝা যাবে। আমি গ্যারান্টি দিতে পারি অধিকাংশ মানুষের এটা ভালোলাগবেনা কারন তারা বুঝতেই পারবেনা কোথায় কি হচ্ছে আর মাঝপথে দেখা বন্ধ করে দেবে কিংবা বারবার গুগল ঘেঁটে বোঝার চেষ্টা করবে। এখানে চাই লিঙ্ক ধরে রাখার ম্যাচুরিটি যেটা সিম্পল সিরিজ দেখে হয়না তার জন্য দরকার হয় মাইন্ড টুইস্টার টাইপ সিরিজের। এর মানে এটা নয় যেগুলি মাইন্ড টুইস্টার নয় সেগুলো খারাপ, আমার মতে সব সিরিজের এক একটা ধরন থাকে আর Dark বুঝতে হলে মাইন্ড টুইস্টার ধরনের কিছু সিরিজ আগে দেখা প্রয়োজন।
এটা দেখতে হবে ভীষন ভীষন মনোযোগ দিয়ে নাহলে পরে পেন খাতা নিয়ে বসতে হবে।
প্রথম সিজনের প্রথম ৩টে এপিসোড ভীষন স্লো তারপর বিল্ড আপ আর তার কয়েকটা এপিসোড পরেই হঠাৎ করে আসল জায়গায় ডুকে যাবে। আমি আবারো বলছি কাওতালি মেরে এটা দেখলে ভালো তো লাগবেইনা কারন বোঝা যাবেনা উপরন্তু সময় নষ্ট যেটা এরকম মাস্টারপিস সিরিজ থেকে কেও পাক আমি চাইনা।
মেইনলি ৪-৫ টা পরিবারের কয়েকজন কে নিয়ে ঘটনা হলেও যথেষ্ট কমপ্লিকেটেড ও অনেক ছোট ছোট ব্যাপার আছে। অল্প কিছু মানুষকে নিয়ে হলেও সিরিজটায় কার সঙ্গে কার সম্পর্ক কি সেটা বোঝা ভীষন চাপ আর এটাই প্যারাডক্স। আমিও গুগল করার কথা ভাবছিলাম কিন্তু প্যারাডক্স গুলো যখন আস্তে আস্তে বেরোতে থাকলো তখন সম্পর্কগুলো পরিস্কার হলো । প্লিজ কেও গুগল ঘেঁটে দেখতে যাসনা কারন স্পয়লার পাবি সেখান থেকে। আমি এটার ভুক্তভোগী হয়েছি একটা বিষয়ে, যেটা সিজন২ এর শেষ এপিসোডে রিভিল হতো সেটা আগেই জেনে গেছিলাম।
সিরিজটা টাইম ট্যাভেলিং এর উপর হলেও ক্রাইম, লাস্ট, ডিলেমা অনেককিছুই রয়েছে। গেম অব থ্রোনস এর পর কোনো সিরিজ এতোটা মনকে আর মাথা কে তৃপ্তি দিলো। Got আর Dark দুটো দুধরনের, কারোর সাথে কারোর তুলনা চলেনা তবে GOT যদি বেস্ট Plot twister হয় তাহলে Dark বেস্ট Mind Twister.
এরপরেও হয়তো কারোর ভালো নাও লাগতে পারে কারন সবার সব Genre পছন্দ হয়না তবে অন্য কোনো কারন থাকলে সেটা বললে খুব ভালো হয় আমার।
৮.৭ অন IMDB, ৯৪% অন Rotten tomatoes, ৪.৯ আউট অব ৫ অন Facebook.
মোট ১৮টা এপিসোড দুটো সিজন মিলিয়ে আর প্রতিটা এপিসোড এপ্রক্সিমেটলি ১ঘন্টা করে।
জানিনা এই সিরিজটা কি করে প্রচার পেলোনা আর আমার কাছে এতো দেরি করে এলো। সিজন২ শেষ হলো অলটারনেট রিয়েলিটি এর সূচনা করে। আর সিজন৩ এবছর জুন মাসে বেরোবে যেটা ফাইনাল সিজন।
মাথা খারাপ হয়ে আছে এখনো আমার।
Just a meme for your mind, u can take this as a mind twister like toungue twister.
No comments:
Post a Comment