গতকাল খুব ক্লান্ত ছিলাম তাই সারাদিনের কার্যকলাপ লিখে উঠতে পারিনি | পূর্বে এরকম বাজিয়ে ,গলা হাঁকিয়ে , কোনো দিনের অভিজ্ঞতার কথা লিখিনি | তবে যে জন্য লিখতে ইচ্ছে করল তা নিতান্ত সামান্য কারণে | জীবনের চড়াই উতরাই একসঙ্গে বহুবার দেখছি ..
গতপরশু বলেছিলাম গতকাল অনেক প্ল্যান রয়েছে | আমার ঘুম সহজে ভাঙেনা ,একাধিক এলার্ম বারবার বেজে গেলেও নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি | তাই যেদিন খুব দরকারে সকালে উঠতে হয় সে 8 টায় হোক কিংবা 10 টায় আমার এক বান্ধবী আমায় বারংবার টানা ফোন করে যায় যতক্ষণ না আমি ফোন তুলে কথা বলি | জঙ্গল বুক সিনেমার টিকিট কাটা ছিল ,সকাল 11.05 এ শো ,স্বাভাবিক নিয়মে বান্ধবী আমায় সকালে ফোন করে কিন্তু জানতে পারি তার বমমা (জ্যাঠার বৌ) মারা গেছেন |
ফ্ল্যাশব্যাক ……….
আমার ভুলে যাওয়া অভ্যেস রয়েছে তা সঠিক মনে নেই তবে যতদূর মনে পরে দুইবছর বয়েস কিংবা ক্লাস টুয়ে থাকাকালিন বান্ধবীর বাবা মারা যায় | আদরের জ্যাঠামশাই জড়িয়ে বলেছিল ‘চিন্তা কি ! আমি তো আছি |’ কালের অমোঘ নিয়মে বা ভাগ্যের পরিহাসে সেও চলে যায় ,শেষ জীবনে বোধহয় পাগল হয়ে গিয়েছিলেন ,ঠিক মনে করতে পারিনা | জ্যাঠার ছেলে ‘ভাইদা’ এর সংসারের দায়িত্ব | সরকারি চাকুরে | পরিবারের লোক বলতে ভাইদা ,তার স্ত্রী ও বাচ্চা মেয়ে ,ভাইদার মা (বমমা) ,আমার বান্ধবী ও বান্ধবীর মা | পারিবারিক স্বচ্ছলতা বরাবরই ছিল , যেটা ছিলনা পারিবারিক শান্তি | ভাইদার স্ত্রী আমার বান্ধবীকে পছন্দ করেন না ,বলা যেতে পারেন দেখতেই পারেন না | স্বাভাবিক ভাবেই বান্ধবীটি তাকে পছন্দ করেনা (অন্তত এটা না বললে আমায় একপাক্ষিক ভাবতে পারেন তাই উল্লেখ করলাম ) | আমি জানিনা ভাইদার বৌ বাড়ীতে কোনো কাজ করেন কিনা ! তবে এটুকু জানতাম আমার বান্ধবী টি ঘুম প্রিয় হলেও সকাল সকাল উঠে রান্না করে ঘর মুছে ,কলেজ গিয়ে ,টিউশন পড়িয়ে ,টিউশনি করে , অর্নাসের পড়াশুনা করে ,রান্না করে ,বিছানা ঘুচিয়ে ,খেয়ে ,1 টা অবদি ফেবু করতো | অনেকে এটা ভাবতেই পারে যার বাবা নাই তাদের এরকম করুন পরিণতি হয় বরং তার কৃতঞ্জ থাকা উচিত তার পরিবারের কাছে পড়াশুনার খরচ ও খাওয়া দেওয়ার জন্য | এক্ষেত্রে কিছুটা হতাশ করবো কারণ আমার বান্ধবীর বেশ খরচ তার ভাইদা দিলেও সে কিন্তু টিউশন পড়িয়ে অনেকটা চালাতো | উপরন্তু বেশ কিছুদিন হলো বান্ধবীদের বাড়ীতে সমান অধিকার থাকলেও তাদের নীচের তলায় পাঠিয়ে দেওয়া হয় ,আলাদা গ্যাস , থালা বাসন দিয়ে দেওয়া হয় বলা হয় চাল ,ডালের খরচ দিয়ে দেওয়া হবে বাকি মাছ ,মাংস নিজেকে কিনতে হবে | এতদিন একই জায়গায় রান্না হতো | হাঁড়ি আলাদা হলো | বর্তমানে নানারকম খোঁটা ,বিয়ে দিয়ে দেওয়া প্ল্যানের মাঝেও যেটুকু বেঁচে থাকতো বমমার মারা যাওয়ায় তার সলিল সমাধি ঘটল | আমি শালা একটু কঠোর কিনা জানিনা দূরে থাকলে রিচার্জ করতে হলে ওকেই বলি ,সে ঠিক ভরেই দেয় | শুধু তাই নয় বহু ভালো খাবার খাওয়ার বায়না ধরি আর সে আমায় বানিয়েও দেয় | একবার তো আমি চাও বানাতে বলেছিলাম ,সে বানিয়েছিল কিন্তু আমি দেখা করে না নিতে পারায় চাওমিনকে সমাধিস্থ হতে হয় | “এটা দেখে কেও যদি ড্যামনামো করে তার কাছ থেকে খাওয়ার কথা ভাবে কিংবা রিচার্জ করানোর কথা চিন্তা করে তাহলে বলবো নিশ্চিন্তে থাকুন আমি জানতে পারবো এবং তা হতে দেবো না | তাতে আমার ও আপনার নয় বরং বান্ধবীর সাথে আপনার সম্পর্ক খারাপ হবে | আমিই সেই ব্যাবস্থা করবো | না ,অধিকার ফলানো টলানো কিছুই নয় ,গাঢ় বন্ধুত্বের জন্যও নয় , ওই মানুষটিকে ভালো রাখার জন্য |” ডবল কোটেড লেখাটা আমি নাই লিখতে পারতাম কিন্তু ড্যামনা মানুষের অভাব তো নেই তাই স্পষ্ট ভাবেই উল্লেখ রাখলাম |
আবার বর্তমানে ………
সহানুভূতি আমার খুব সহজে আসে না ,দিতে যে পছন্দ করি তাও নয় | স্বাভাবিক কথাবার্তার পর ফোন রেখে তৈরি হয়ে বেরিয়ে পরি গন্তব্যের দিকে -জঙ্গল বুক | থ্রী ডি পিকচার নয় ইরফান খান ,আমায় প্রায় 1 ঘণ্টা চুপটি করে বসিয়ে রেখেছিল ওই মিষ্টি ভাল্লুকের ছদ্মবেশে | নানাজী কম যায় নি ,আওয়াজ টি অনবদ্য মানিয়েছে শের খাঁ কে | আর একজম মন কেড়েছে সে হল প্রিয়াঙ্কা | অল্প তবে মারাত্নক ভাবে উপস্থিতি বুঝিয়েছে | গল্প বা বাকি সব কিছু হলে গিয়েই দেখতে হবে ,আমি বলে মজা নষ্ট করবো না | তারপর বেরিয়ে গরমে ঘেমে নেয়ে জয়া হলে আসি এবং একপ্লেট মোমো গরমে নিশ্চিন্তে হজম করে ফেলি তারপর ফ্যানের রাত্রের টিকিট কেটে বাড়ী চলে আসি |
বাড়ীতে বিরিয়ানী হওয়ার কথা ছিল এবং সমস্ত উপকরণ আনা হয়েছিল কিন্তু বাধ সাদলো এই অচেনা গরম | মনক্ষুন্ন হলো আমার | এমনিতে মায়ের রান্না আমার ভালোলাগেনা | মাংস আর চাউমিন ছাড়া মার কোনো রান্না আমার পছন্দ হয়না | যাই হোক দিদি আবার অনবদ্য রান্না করতে পারে ,বিরিয়ানী তারই করার কথা ছিলো শেষ অবদি মাংস ,মাছ এবং মাছের তেলের কি একটা বানিয়েছিল | বিশ্বাস করুন আমি বহু ভালো স্বাদের এই আইটেম গুলি খেয়েছি কিন্তু এরকম ইউনিক আর সুস্বাদু কোনোদিনও খাইনি কিন্তু গরমের জন্য বারবার হাঁপিয়ে যাচ্ছিলাম | বহু সময় লেগেছে এবং খাবারের পর উপলব্ধি করলাম বিরিয়ানী খেলে বাঁচতাম না অথচ মাংস মাত্র এক টুকরো খেয়েছি | খাসী খেলে কেনো জানিনা অসুস্থ বোধ করি | তারপর তো আমায় দেখে কে ,পুরো দুপুর শুয়ে কাটালাম নড়চড়া বন্ধ | পরিবারের সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে সন্ধ্যে বেলার পর বেরিয়ে পরি ফ্যান দেখতে | গুরদেব যতই যা করুক আমার কাছে কেনো জানিনা কম মনে হয় | আরও বেশী আশাকরি সমস্ত বিষয়(স্টোরি) নিয়েই | যাই হোক প্যাটিস আর ফ্যান এই দুই কম্বো ভালোই সময় উপহার দিয়েছে | পেট ভর্তি ছিল প্রায় এবং শরীর ক্লান্ত তাই রাত্রে এসে প্রায় না খেয়েই বডি খাটে লাগিয়ে দিনের দ্যি ইন্ড ঘটাই |
কাঁটা কিন্তু প্রথমেই গলায় বেঁধেছিল |
বহুদিন পর আজ কলেজ গেলাম ,ম্যাডামরাও খুব ভালো মুডে ছিলেন | ভালো সময় আড্ডা দিয়ে কাটালাম ম্যাডামদের ও বন্ধুদের সাথে | কিন্তু প্রাপ্তি হলো পুরানো এক বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হওয়া | তার সাথে আড্ডা ,খাওয়া দাওয়া এক অন্য জগতে নিয়ে গিয়েছিলো আমায় | আমি জানি সে অনুভূতি কিরকম | কিছু জিনিস বুকে এঁকে রাখাই শ্রেয় |
শুভরাত্রি ...