Sunday, 28 June 2020

DARK...SEASON 3...no spoilers review.....

    কারোর একটা জিনিস ভালোলাগে তো কারোর সেই জিনিসটা ভালোলাগেনা। প্রত্যেকের নিজের ভঙ্গি থাকে। ডার্ক এর প্রথম দুটো সিজন এর ক্লাস নিয়ে কারোর দ্বিমত পোষন হবেনা এটা জানি। যেরম রহস্যময় সেরকম বিল্ড আপ আর সাসপেন্স ভর্তি। 
     প্রথম দুটো সিজনে মাথা খারাপ সকলের কম বেশি হয়েছে কিন্তু প্রত্যেকেই মোটামুটি মাথায় চাপ দিয়ে লিঙ্ক করিয়ে নিয়েছে ইভেন্টগুলি। আর সিজন ২ এর শেষটা হয় অল্টারনেটিভ/প্যারালাল ওয়ার্ল্ডের উপস্থাপনা করে।
   Sci-fi,time travel এর উপর এই সিরিজটা যেরকম বিল্ড আপ করেছে তার ফলে ফাইনাল সিজনের জন্য সবাই এক্সাইটেড ছিলো । এইবার আমার মনে হয়েছে যেহেতু দুটো সিজনে একাধিক টাইম ট্রাভেল আর ইন্টার ফ্যামিলি রিলেশনশিপ এর জন্য  মাথা যেমন টুইস্ট হ‌ওয়ার কারনে অডিয়েন্স মজা পায় আর যেকারনে ডার্ক হাইপ পাই সেটাকেও ফাইনাল সিজনে ধরার চেষ্টা করেছে প্রডাকশন। যেকারনে মাইন্ড টুইস্ট করার জন্য একের পর এক, হঠাৎ হঠাৎ যে কোনো অল্টারনেটিভ ওয়ার্ল্ডে টাইম ট্রাভেল দেখানো হয়েছে যেটা অডিয়েন্সকে কনফিউজ করবে আর মাইন্ড টুইস্ট করবে কিন্তু এইবার ব্যাপারটা এতটাই কমপ্লিকেটেড হয়েছে যে লিঙ্ক ধরা প্রায় অসম্ভব এবং অনেকগুলো আননেসেসারি। ঘটনার ধরন দেখানোর জন্য অল্টারনেটিভ ওয়ার্ল্ডের পার্টিকুলার কিছু টাইমকে নেওয়া যেতে পারতো। অডিয়েন্স অলরেডি টুইস্টেড সেখানে অন্যরকম ভালো কিছুর অপেক্ষায় ছিলো আর এখানে প্রডাকশন এক‌ই ধরন অল্টারনেটিভ ওয়ার্ল্ডেও দেখিয়ে বেরোনোর চেষ্টা করেছে যার ফলে প্রতিটা এপিসোডে কিছুটা করে এক ঘেঁয়ে আর বোরিং হয়ে গেছে। 
        প্রথমে ভেবেছিলাম হয়তো এটা প্লানিং যে স্লো একটু শুরু করবে কারন অডিয়েন্স অলরেডি অনেক এক্সপেক্টেশন নিয়ে রেখেছে সেখেত্রে স্লো শুরু করে আবার পিক-আপ করলে ভালো লাগবে কিন্তু যেখানে ফাইনাল সিজন আর যতো ফাইনাল এপিসোডের দিকে এগোতে থাকলো ততোই লিঙ্ক করা আর সমাধান না দেখিয়ে আরো জটিল থেকে জটিল করে গেলো। আমার বিশ্বাস অনেকেই কয়েকটা এপিসোড দেখতে হয় তাই দেখেছে। প্রথম এপিসোড বোরিং আর একঘেয়েমি ভরা। দ্বিতীয় এপিসোড‌ও আহামরি লাগেনি তবে ৩,৬,৭ এপিসোডের এন্ডিং বেশ ভালো। 
       অডিয়েন্স টাইম ট্রাভেল আর টুইস্টিং দেখে ফিদা হয়ে গেছে, এক‌ই ভাবে আবারো করবে ভেবে অল্টারনেটিভ রিয়েলিটি এনে আরো জটিল সম্পর্ক দেখালেই হয়না, স্টোরিও লাগে। এক‌ই ধরন কন্টিনিউ করে গেলে ব্যাপারটা লেবু বেশি টিপলে যেমন হয় এটাও সেরকম হয়েছে। 
     বহু প্রশ্নের উত্তর পাওয়া গেলোনা, অনেক চরিত্র জাস্টিফায়েড হলোনা। Helga Doppler কে প্রথম থেকে অতো সাসপেন্সফুল আর ইন্টেরেস্টিং দেখিয়ে বোকাবোকা বানিয়ে দিলো। Charlotte এর ব্যাপারটাও সেরকম। মনে হলো জাস্ট কিছু ইনসিডেন্ট দেখানো হলো যার কোনো কারন বা ব্যাখ্যা হয়না। 
     Adam এর মুখ্য উদ্দেশ্য কি ছিলো? শেষে পাল্টেই বা গেলো কেনো? Magnus এর মতো চরিত্রর জাস্টিফিকেশন কি?  কেবল ইন্টার ফ্যামিলি রিলেশন আর এর ওর সাথে জটিল সম্পর্ক দেখানোর পর কোনো জাস্টিফিকেশন নেই! 
       Ulrich Nielson এর চরিত্রের যথার্থতা কেবল সার্কেল কমপ্লিট করা ? 
   শেষ অবধি না আছে কোনো স্পষ্ট উত্তর না আছে ম্যাসেজ কেবল আছে  একাধিক ধাঁধা যার উত্তর এড়িয়ে গেলো।
   অডিয়েন্স যেখানে ওয়েট করছে একটা স্যাটিফাইং এন্ডিং এর জন্য সেখানে শেষ ১৫ মিনিটে হঠাৎ সমাধান হয়ে গেলো? ইভেন্ট গুলো পরপর ঘটানোর চেষ্টা না করে ডাইরেক্ট Tanhhaus এর ছেলেকে বাঁচানোর চেষ্টা প্রথমে করলো না কেনো Caludia?  কেবল সবাই যাতে ঠিক টাইমে ঠিক জায়গায় থাকে, ঠিক ঘটনা ঘটে সেইসব করে গেলো সেই দুই রিয়েলিটিতে যেটা এক্সিস্ট‌ই করেনা? আর শেষে হঠাৎ করে সমাধান পেয়ে গেলো ? Claudia  নিজে গিয়ে বাঁচালোনা কেনো ? কেনো Adam কে বলার পর Adam  না বাঁচাতে গিয়ে ইয়ং Jonas কে পাঠালো। Adam লিডার‌ই বা হলো কীভাবে? কীভাবে Charlotte এর মেয়ে post apocalypse লিডার হলো?
   ক্ল‌ওডিয়ার অল্টারনেটিভ রিয়েলিটি থেকে এসে ওল্ডার ক্ল‌ওডিয়াকে ডায়েরি দিয়ে গেলো আর সেই রিয়েলিটি থেকে কেও ক্ল‌ওডিয়াকে আসার জন্য আটকালো না? 
   কেবল যখন তখন Jonas আর Martha কে মেরে টেনশন তৈরি করার চেষ্টা হয়েছে আর সেটা ভেস্তে গেছে অল্টারনেটিভ Martha,Jonas  সেই জায়গা নিয়ে নেওয়ায়।
       Apocalypse এর এতো কাছে থাকা মানুষজন বাঁচলো কিভাবে! যারা মরলো তারা কিভাবে মরলো? 
    Neds Neilson কে মারার কারন কী? কেনোই বা ওই বাঙ্কারের প্রয়োজন? কেনো প্রতিবার কোনো চরিত্র ঘুম থেকে উঠছে স্বপ্ন দেখে যা একরম?  
    আলো আধাঁরির খেলা এই সিজনেও ভালো ছিলো, ব্যাকগ্রাউন্ড মিউজিক আগের সিজন গুলোতে বেটার মনে হয়েছে। ডিরেকশন‌ও ভালো তবে আমার মনে হয়েছে প্রডাকশন মাইন্ড টুইস্ট খেলা খেলতে গিয়ে এমন ছড়িয়েছে যে শেষে লিঙ্ক করানোর কথা ভাবেনি এবং করেওনি। ইন্টিমেট সিনের খেত্রে যেগুলো আগের দুটো সিজনে করেনি সেগুলো এই সিজনে করা হয়েছে যা না হলেও কোনো ব্যাপার ছিলোনা যদিও নেটফ্লিক্সের এটা সিগনেচার নেচার।
     Jonas  এর চরিত্রের সব একপ্রেশন এক‌ই লেগেছে। তবে Hannah এর চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি সত্যিই অনবদ্য ।
      আর রয়েছে কিছু হেঁয়ালি কথা "Beginning is the end and end is the beginning" এই টাইপের প্রত্যেকটা কথা শেষমেষ মিনিংলেস হয়ে গেছে।  এটা হতোনা যদি Ending টা Beginning  এর মতো হতো।
     শেষের বাড়িতে ৬ জনকে দেখানো হলো ঠিক তাদের‌ই যারা অল্টারনেটিভ রিয়েলিটিতে মারা গেছে, কেনো? বাড়িটা কার ? Claudia দের? Jonas এর বাবা তাহলে আসল রিয়েলিটিতে Mikkel নয়?
    শেষে একবারো মনে হয়নি Best ever ending in the history of series বরং GOT  এর এন্ডিং এর মতোই বলা যায়। ডার্কের হার্ডকোর ফ্যান হিসেবে ভীষনই আপসেট। এখনো Breaking Bad এর দখলেই Best ever ending in the history of series এওর্ডটা রেখে দেবো।
   তবে Martha এবং Jonas কে ভালোবাসার উদাহরণস্বরুপ বলা যেতে পারে এই কারনেই যে রিয়েলিটিই হোকনা কেনো দুজন দুজনকে ভালোবেসে গেছে-"Don't believe anything else."
       এর পরেও যদি কেও বলে ভীষন ভালো তাহলে তারকাছে আমার কিছু প্রশ্ন থাকবে যেগুলো আমার কাছে ক্লিয়ার নয় আর কিছুর উত্তর পাইনি।

No comments:

Post a Comment