Wednesday, 13 May 2020

Ad Astra...

আর কারোর কি কখনো মনে হয়েছে যে ব্র্যাড পিটের চোখ সবসময় দুঃখময়, একটা মায়া জড়ানো ব্যাপার রয়েছে। সেটা একশন মুভি হোক কিংবা কমেডি বা সাইন্স-থ্রিলার।
     এড-এস্ট্রা কমপ্লিট মুভি নয়, স্পেসের সুন্দর ছবি দেখানো বাদে ২ ঘন্টার সিনেমায় গল্প বা অভিনয় দেখানোর মতো তেমন কিছু নেই। যেরকম সাসপেন্স-থ্রিল বিল্ডাপ করলো সেই রহস্যটাই উন্মোচন হলোনা, যা ব্যর্থতা। এজন এস্ট্রোনট স্পেসে গেলো তার বাবার সাথে দেখা করলো আর কাজ মিটিয়ে চলে এলো মাঝে আননেসেসারি একশন। 
    পুরো সিনেমায় রয়েছে সবার মনমরা ভাব। দুঃখময়তা। সিনেমাটা এক সরলরেখার হেঁটেছে কেবল , একটা ভালো গল্প বা টুইস্ট এমনকি শেষে পুরো ব্যাপারটা বোঝালেও হয়তো দাঁড়াতো কিন্তু কিছুই হয়নি। ব্যাপারটা এরম যে একজন জন্মালো, বড়ো হলো, পড়াশোনা করলো, বিয়ে করলো তারপর বাচ্চা হলো তারপর বুড়ো হয়ে মরে গেলো। 
     এভারেজ অর বিলো এভারেজ কিন্তু স্পেশ কে ভীষন ভালো করে দেখিয়েছে। VFX দুর্দান্ত  আর কয়েকটা সিন দারুন শুট করা হয়েছে যেগুলো ভালো লাগবে। 
     কিছু কোয়েটস আছে যেগুলো মন ছুঁয়ে যাবে অর এটাই প্রাপ্য এই সিনেমা থেকে।